রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কক্সবাজারে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কলাতলীর হোটেল বীচওয়ে সম্মেলন কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার শুভ উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন আজাদ। কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি ইলির সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালা প্রশিক্ষক ছিলেন এস এ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহসান সুমন ও দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক মোঃ জসিম উদ্দিন। এর আগে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মশালা সমন্বয়ক আবদুল আলীম নোবেল। পুরো আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের উপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোকপাত করেন বক্তারা। পরে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ