বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কসবায় মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৬

মো: রাসেল মিয়া, কসবা(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাধাকে কেন্দ্র করে সোমবার কয়েক ঘণ্টাব্যাপী হওয়া দু’দল মুসল্লির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পৌর এলাকার কদমতলী মোড়সহ আশেপাশের এলকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস পৌর এলাকায় প্রবেশ করে। এ সময় মুসল্লিদের আরেকটি পক্ষ এতে এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। কয়েক ঘন্টা যাবত তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ