মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কসবায় সৈয়দাবাদ সফিকুল ইসলাম খান স্মৃতি পাঠাগার মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বৃত্তি প্রদান

মোহাম্মদ রাসেল মিয়া, কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবার সফিকুল ইসলাম খান। যিনি মিয়া মাস্টার হিসেবে পরিচিত এলাকায়। কসবা উপজেলা বিনাউটি ইউনিয়ন সৈয়দাবাদ গ্রামের গুণী এই শিক্ষকের স্বপ্ন-ইচ্ছেকে বাস্তবায়নে কাজ করছেন পরিবারের সদস্যরা। যেখানে বসে তিনি ছাত্রদের পড়াতেন সেখানে গড়ে তোলা হয়েছে সফিকুল ইসলাম খান স্মৃতি পাঠাগার। এটি স্থায়ী করতে পাকা দালানঘর নির্মাণ করা হয়েছে। এলাকার গুণীরাও ছিল তার কদরনীয়। সেই কারণে এই পাঠাগার থেকে গুণীজন সংবর্ধনার আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বছর প্রথম ২ জন শহীদ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন- শহীদ সেলিম ও পরেশ চন্দ্র। মিয়া মাস্টার একজন দরিদ্র শিক্ষক হয়েও বিনামূল্যে ছাত্রদের পড়াতেন।

সে কারণে মেধাবী দরিদ্র শিক্ষকদের শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে। এ বছর ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ১০ জনের পত্যেককে ৪ হাজার টাকা করে দেয়া হয়। সৈয়দাবাদ সরকারি আদর্শ কলেজ অডিটোরিয়াম বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আব্দুন নূর। স্বাগত বক্তব্য রাখেন মিয়া মাস্টারের ছেলে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা সাখাওয়াত হোসেন খান। এতে অতিথি ছিলেন সাবেক এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. লিয়াকত আলী খান, মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, বিনাউটি ইউপি চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন, সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন ভূঁইয়া, কামাল হোসেন, আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সহিদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার এরশাদুল হক মিন্টু মাস্টার, সাবেক প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *