মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কারওয়ানবাজারে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত মুসাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাজী নজরুল অ্যাভিনিউয়ে স্টার হোটেলের কাছে তাকে গুলি করে দুর্বত্তরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (তেজগাঁও জোন) ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্বৃত্তরা মুসাব্বীর ও আরেকজনকে গুলি করে বলে জানান তিনি।

গুলিবিদ্ধ মুসাব্বীরকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

অপর গুলিবিদ্ধ সুফিয়ান ব্যাপারী মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *