বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কালশীতে পোশাক কারখানায় আগুন

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে শুক্রবার রাতে তৈরি পোশাকের একটি কারখানায় আগুন লেগেছে।

রাত ১০টার দিকে ছয়তলা একটি বাণিজ্যিক ভবনের ছয়তলাতে এ আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

পোশাক কারখানাটি পল্লবীর কালশীর চন্দ্রবিন্দুর মোড়ের কাছে অবস্থিত।

যোগাযোগ করা হলে রাত সোয়া ১০টার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিব আল হাসান বলেন, রাত ১০টার দিকে কালশীর চন্দ্রবিন্দু মোড়ের কাছে ছয়তলা ভবনের ছয় তলায় আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

পরে আবারও যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ১০টির মতো ইউনিট আগুন নেভানোর কাজ করছে। শুক্রবার থাকায় কারখানা বন্ধ ছিল।

তবে রাত ১০টার ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, কমিউনিটি সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। ভবনটির নিচে শত শত উৎসুক মানুষ ভিড় করে আছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ