
আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর : কুড়িগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি শফিকুলকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ফুলমতি ঘাটপাড় ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। ফুলবাড়ী থানার চর গোরক মন্ডল এলাকার মাদক কারবারি মো. শফিকুল ইসলাম (৩২)-কে ২০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।











