বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

নগরীর শাসনগাছা মীম হাসপাতালের সামনে থেকে আলী হাসান রিয়াদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে, তার সহযোগী শামীমকে একই এলাকা থেকে আটক করা হয়। পরে শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের ২৯ বছর বয়সী আলী হাসান রিয়াদ ও চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের ২৮ বছর বয়সী শামীম।

কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া সোমবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাসনগাছা মীম হাসপাতালের সামনে থেকে আলী হাসান রিয়াদকে আটক করি। পরে তার দেয়া তথ্য মতে তার সহযোগী শামীমকে একই এলাকা থেকে আটক করি। পরে শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ