মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় চালককে গলা কেটে  হত্যা ঘাতক নাজমুল গ্রেফতার

শাহ ইমরান,কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নিহত অটোরিকশা চালক মেহেদী হাসান (১২) বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বাঁশতলী এলাকার আবুল কাশেমের ছেলে। 

গত ১৯ শে নভেম্বর  অটোরিকশা চালক মেহেদীর কাছে অটোরিকশা ভাড়ার জন্য আসেন ঘাতক নাজমুল। পার্শ্ববর্তী আদর্শ সদর উপজেলার কালিবাজার এলাকায় যাওয়ার জন্য ভাড়া ঠিক করে রওয়ানা হন। পরে পাহাড়ের ঝোপের ভেতর নিয়ে নাজমুল তার কোমরে লুকিয়ে রাখা চাকু বের করে প্রথমে মেহেদীর পেটে দুটি আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে তার গলা কেটে ফেলে। মৃত্যু নিশ্চিত হলে  নাজমুলনাজমুল পালিয়ে যায়। 

পরে নাজমুলকেও খুঁজে না পাওয়ায় মেহেদীর বাবা বাদী হয়ে বরুড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। 

সোমবার (২০ অক্টোবর) পুলিশ জানতে পারে ঘাতক নাজমুল তার শ্বশুর বাড়ি দাউদকান্দির গৌরিপুর এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফিরোজ হোসেন। 

 বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফিরোজ হোসেন বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দেন নাজমুল। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে মরদেহের অবস্থান জানায়। পরে সোমবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে লালমাই পাহাড়ের হাতিগাড়া কবরস্থানে অটোরিকশা এবং জঙ্গলের ভেতর থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যা মামলা দায়ের করে ঘাতক নাজমুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ