শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লার গণসমাবেশ সফল করাই বিএনপির উদ্দেশ্য : নিজাম উদ্দিন কায়সার

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার গণসমাবেশ সফল করাই বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন কুমিল্লা মহানগরের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

রবিবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর ঝাউতলায় লাঞ্চিয়ন রেস্টুরেন্টে আগামী ২৬ নভেম্বর বিএনপির গণসমাবেশ সফল করতে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ এক কঠিন পরিস্থিতিতে নিমজ্জিত। দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। বর্তমানে নিশি রাতের সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটাদিকার বলতে আজ কিছুই নেই। দফায় দফায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে তা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পানি বিদ্যুৎ গ্যাস, কৃষি উপকরণ জ্বালনী ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হচ্ছে। দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও আলেম সমাজ কারাগারে বন্দি। এ থেকে রেহাই পায়নি সাংবাদিক, লেখক, শিক্ষাবিদগণ।স্বার্বিকভাবে বাংলাদেশ আজ সংকটে নিপতিত।এই মূহুর্তে বাংলাদেশের জনগণের প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশব্যাপী গণ সমাবেশের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, জ্বালানী তেল গ্যাস, বিদ্যুৎ, দুর্নীতি-দুঃশাসন,গুম-খুন,বিচার বহির্ভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদে এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিভাগীয় গণ-সমাবেশ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৬শে নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে । আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে মনে করি অনতিবিলম্বেসরকারেে পদত্যাগ এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগনের মনোনীত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান সংকট নিরসন সম্ভব। 

এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ বি এন পির সাবেক সভাপতি এস এ বারি সেলিম সাবেক কাউন্সিলর কুমিল্লা সিটি করপোরেশন,  ১৪ নম্বর ওয়ার্ড সেলিম খান, ২২নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ২নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ বিল্লাল,২০নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ, ২৪নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর নাছির উদ্দীন, ৪,৫,৬ সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনূর আক্তার কাকলী, মহানগর বিএনপি সাবেক সদস্য আব্দুল্লাহ আল মোমেন ও কুমিল্লা মহানগর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ