সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লার বিএনপির গনসমাবেশের জনস্রোত কোন বাধাই রুখতে পারবে না : ইউসুফ মোল্লা টিপু

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু যায়যায়কালকে বলেন, আমরা ইতিমধ্যে বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন গুলো আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গন সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, আমরা আশা করছি কুমিল্লার গণ সমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। আমরা কোন পক্ষ থেকে বাধার সম্মুখিন হয়নি। ইনশাল্লাহ আমরা আশাবাদী সর্বকালের বৃহৎ সমাবেশ হবে। কোন বাধাই এই গণ সমাবেশ কে রুখতে পারবে না। সমাবেশে যে জনশ্রুতে দেখা দিবে সে জন স্রোতে যদি কোন বাধা আসে বা কোন পক্ষ বাধা দেওয়ার চিন্তা করে ওই বাঁধাকারী পদদলিত হয়ে যাবে। এই জনস্রুত কে কোন বাদাই রুখতে পারবে না।

যদি বাস বন্ধ দেওয়া হয় কর্মীরা বিকল্প ব্যবস্থা রেখেছে। তাদের প্রস্তুতি অনুযায়ী তারা চলে আসবে। বাস বন্ধ হলেও আমাদের গণসমাবেশের কোন সমস্যা হবে না। যদি কোন মহল বাস চলাচলে বাধাও দেয় তখন আরো জনসাধারণের আগ্রহ বাড়বে গন সমাবেশে আসার।তখন বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে হলেও গনসমাবেশে চলে আসবে। এটা আমাদের বিশ্বাস।

নেতাকর্মীদের জন্য থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে সমাবেশের দুই দিন আগে থেকেই নেতাকর্মী সকলের জন্য তাঁবুর ব্যবস্থা করে রাখা হয়েছে। আমাদের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে ও সাংগঠনিকভাবে ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। এই গণসভাবের সফল করাই এবং বিএনপির অঙ্গ সংগঠনের মূল লক্ষ্য।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ