বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। ওই অভিযানে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মো: শাকিব, মে: সৈকত, কলেজপাড়া এলাকার আলআমিন, লালমাই উপজেলার দন্তপুর গ্রামের মোঃ শাহদাত হোসেন (৩৮), একই গ্রামের মোঃ রিপন, সদর উপজেলার বালুতুপা সর্দার বাড়ির মোঃ রাকিবুল হাসান ওরফে রিয়াদ, মোঃ আজাদ হোসেন ওরফে আবাদ, নুরপুর (দক্ষিন পাড়ার মোঃ মাসুদ এবং একই উপজেলার রামচন্দ্রপুর মালু মাষ্টার বাড়ীর মোঃ সায়মন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গ্রেফতার চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানায়, কুমিল্লা জেলা কেন্দ্রীক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাদের একটি বড় সিন্ডিকেট আছে। তারা ওই সিন্ডিকেটের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করার সাথে সাথে তাদের সদস্যদের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী দেশে বিক্রয় ও পাচার করে থাকে। তাছাড়া চোরাই মোটরসাইকেল পাচার করে তারা টাকার বদলে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসে এবং উক্ত মাদক কুমিল্লা জেলার বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে থাকে। গ্রেফতার ৯ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মতিউল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া সহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ