
জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর থানার একটি মাদকের মামলায় আবু সাফায়েতুল আলম এবং রুবেল হোসেন নামের দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। এই মামলায় অপর আরেকটি ধারায় আসামীদ্বয়কে আরো তিন বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।
আজ বুধবার বেলা ৩টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী রুবেল আদালতে উপস্থিত ছিলো। অপর আসামী সাফায়েত পলাতক আছে।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রাজবাড়ী জেলার সদর থানার সজ্জনকান্দা গ্রামের জগলুল আলমের ছেলে আবু সাফায়েতুল আলম এবং বালিয়াকান্দী থানার রাজধরপুর ভোল্লাবাড়ীয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে রুবেল হোসেন।
কুষ্টিয়া জজ আদালতের(কৌসুলী) পিপি আ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এসব বিষয় নিশ্চিত করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরন এবং এজাহার সুত্রে জানাযায়, ২০২০ সালের ১৩ মে কুষ্টিয়ার মিরপুর থানার মালিহাদ ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ঝুটিয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের উপর চেক পোষ্ট বসায়। বেলা সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গার দিক থেকে একটি দ্রুতগামী পিকাপ ট্রাক মিরপুর অভিমুখে যাওয়ার সময় ট্রাকটিকে চেকপোষ্টে থামায় পুলিশ সদস্যরা। পিকাপ ট্রাকটি থামার সাথে সাথে পিকাপ থেকে দুইজন নেমে দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ ট্রাকের চালককে আটক করে। পরে পিকাপ ট্রাকটি তল্লাসী করে সেখান থেকে ৩৩০ বোতল আমদানী নিশিদ্ধ ভারতীয় ফেন্সিডিল এবং চার কেজি গাজা জব্দ করেন। এই ঘটনায় আটক পিকাপের চালক রিমন শেখ এর দেয়া তথ্য মতে মালিহাদ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম বাদী হয়ে পলাতক আবু সাফায়েতুল আলম এবং রুবেল হোসেনের নামে মিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে আদালত বুধবার এই রায় ঘোষনা করেন।











