শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় নিজ বাসভবনে স্কুল শিক্ষিকার রক্তাক্ত লাশ ও গড়াই নদীতে একজনের ভাসমান লাশ উদ্ধার

শামিম হাসান খানঃ কুষ্টিয়া শহরতলীর হাউজিং এলাকার নিজ বাসভবন থেকে কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা রোকসানা খানমের (৫২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে হাউজিং ডি বøকের ২৮৫ নং (৬তলা বিশিষ্ট) নিজ বাড়ীর দোতালায় বসবাসরত বেডরুম থেকে তার মরদেহ উদ্ধার কওে পুলিশ। নিহত রোকসানা খানম যশোর জেলার ঝিকলগাছার এলজিইডি অফিসে কর্মরত মোস্তাফিজুর রহমানের স্ত্রী। রাতে বাসায় রোকসানা একাই ছিলেন। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, নিহত রোকসানা খানম সকালে ঘুম থেকে না ওঠায় ওই বাসার ৪ তলায় বসবাাসকারী তার বোনের ছেলে রোকসানাকে ডাকতে থাকে এতে রোকসানার কোন সারাশব্দ না পেলে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বেডরুমের খাটের উপরে তার মরদেহ উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। নিহত রোকসানার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা রোকসানাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি। এদিকে কুষ্টিয়ার খোকসার গড়াই নদী থেকে ভাসমান একজনের মরদেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ