বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুসিক মেয়র আরফানুল হক রিফাতের জানাজা সম্পূর্ণ 

শাহ ইমরান,কুমিল্লা জেলা প্রতিনিধি :  আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) জুমার নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মেয়র আরফানুল হকের একমাত্র ছেলে এহতেশামুল হক রাইয়ান। 

জানাজায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য মুজিবুল হক, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজিব মোহাম্মদ ফখরুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম আব্দুল মঈন, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী প্রমুখ।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের জানাজায় মানুষের ঢল। 

জানাজা শেষে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় আরফানুল হক রিফাতকে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

এর আগে শুক্রবার দিনগত ভোররাত ৪টায় সিঙ্গাপুর থেকে নিজ বাসভবনে নিয়ে আসা হয় মেয়র রিফাতের মরদেহ। সকাল ৯টায় সিটি করপোরেশনে মরদেহটি নিয়ে যাওয়া হয়। সেখানে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মেয়রকে শেষবারের শ্রদ্ধা জানান। 

৬৫ বছর বয়সী আরফানুল হক রিফাত দীর্ঘদিন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ১৬ জুন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ