মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে জরিমানার পরিবর্তে শতাধিক বাইকার পেলেন হেলমেট

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে আজ শতাধিক মোটরসাইকেল চালককে(বাইকার) হেলমেট প্রদান করেছে ঢাকা জেলা পুলিশ। দুপুরে কদমতলী এলাকায় চালকদের হাতে হেলমেট তুলে দেন পুলিশ সুপার আসাদুজ্জামান।
ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক বিভাগের আয়োজনে ও স্টিল্থ ইন্ডাস্ট্রি লিমিটেডের সহযোগিতায় এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান, ঢাকা জেলা (দক্ষিন) ট্রাফিকের ওসি জাকির হোসেন ও স্টিল্থ স্টিল্থ ইন্ডাস্ট্রি লিমিটেডের হেড অব মার্কেটিং  ইমরান হোসেন।
পুলিশ সুপার বলেন, দুর্ঘটনা ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পড়া বাধ্যতামুলক। হেলমেট ব্যবহার না করলে ৩ হাজার টাকার মতো জরিমানা করা হয়। অথচ এক থেকে দেড় হাজার টাকার মধ্যে ভালোমানের হেলমেট পাওয়া যায়। এ বিষয়ে হেলমেটবিহীন চালকদের মুলত সচেতন করতে জরিমানা না করে হেলমেট উপহার দিয়ে পুরষ্কৃত করা হলো। যাতে ভবিষ্যতে তারা হেলমেট ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা ঘটলেও সেটার ঝুঁকি অনেক কম হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ