
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে আলমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত এই বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ।
প্রধান অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান, এসময় ইউপি সচিব নুরুল ইসলাম,আলমপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবলু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ ৮৯হাজার ৫০০ টাকার এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৪০০ টাকা। এ অনুষ্ঠানে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











