মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খানসামায় ৪ ইট ভাটায় অভিযান, সাত লক্ষ টাকা জরিমানা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বৈধ লাইসেন্স না থাকায় চারটি ইট ভাটার মালিককে সাত লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলেরহাট ও ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় টু স্টার ব্রিক্সকে দেড় লক্ষ, এমএমকে ব্রিক্সকে দেড় লক্ষ এবং আর আরএটি-১ও২ ব্রিক্সকে চার লক্ষ টাকা। মোট সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামীতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় বৈধ লাইসেন্স না থাকায় চারটি ইট ভাটার মালিককে সাত লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *