
আশরাফুল ইসলাম, গাজীপুর: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে মো. আরিফ হোসেন (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৭ জুন (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড বাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়।
এ ঘটনায় নিখোঁজ কিশোরের বাবা মো. আঙ্গুর আলী বাদী হয়ে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৬৯২, তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের করেছেন।
পারিবারিক সূত্র ও জিডি থেকে জানা গেছে, আরিফ হোসেনের গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন ছোটখাটো, উচ্চতা আনুমানিক ৪ ফুট ১১ ইঞ্চি, ওজন প্রায় ৪৫ কেজি এবং মাথার চুল ছোট। নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মামলাটির তদন্তভার গাছা থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ দেলোয়ার হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে।
আরিফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি ছবিতে থাকা এই কিশোরের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
জরুরি যোগাযোগ: পিতা (মো. আঙ্গুর আলী): ০১৯৭২-০৮২৫১২
তদন্ত কর্মকর্তা (এসআই দেলোয়ার হোসেন): ০১৭১০-৩৮৫০৪৪











