সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

যায়যায় কাল প্রতিবেদক : ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মোহাম্মদ রিয়াজ (২২)।

শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিয়াজ বরিশাল মুলাদী ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

৪ আগস্ট রাজধানীর জিগাতলায় রিয়াজ গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আজ বিকেল চারটায় তিনি মারা যান।

১৬ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৬২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত নিহত হন কমপক্ষে ৩৫৪ জন। আর ৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আরও অন্তত ২৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ