রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গোদাগাড়ীতে দুই নারীর কাছে ৫ কোটি টাকার হিরোইন

আরিফ হোসেন, রাজশাহী: গোদাগাড়ী থেকে পাঁচ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি হেরোইনসহ দুই নারী মাদক কারাবরিকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের পশ্চিমপার্শ্ব হতে গোদাগাড়ী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমা (৫৩) ও তাহমিনা বেগম মিনু (৫৫)। নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মো. আবুল কাশেমের স্ত্রী এবং তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।

শনিবার দুপুরে গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন ভোরে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভোর ৬ টার দিকে গোদাগাড়ী থানাধীন এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক কারবারি হেরোইনসহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্ত দুজন আসামিকে আটক করে পুলিশ। শালিনতা বজায় রেখে অভিযুক্ত দুই নারীর দেহ তল্লাশি করে ৫ কেজি হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ