
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন সংলগ্ন নাসিরাবাদ হাউজিং সোসাইটির প্রবেশ মুখে গলিতে রাস্তার পাশ থেকে এক যুবককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,গত
২২ জানুয়ারি রাত আনুমানিক ১০:৪৫ টার দিকে ৯৯৯কল পেয়ে থানা পুলিশ অজ্ঞাত যুবককে উদ্ধার করে ,চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ জানুয়ারিতে অজ্ঞাত যুবক মেডিকেলে মারা যায়। নিহত যুবকের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
সিএমপি’র পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৯৯৯ এ প্রত্যক্ষদর্শী কল দিলে, সাথে সাথে পাঁচলাইশ থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ প্রদান করি। সেখান থেকে অজ্ঞাত যুবককে মুমূর্ষ অবস্থায় আমার থানা পুলিশ চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি করায়। মেডিকেলে ভর্তি তিনদিন পর অজ্ঞাত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।থানা পুলিশ আরো বলেন, অজ্ঞাত যুবকের মৃত্যুর পর তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় গত ২৭/০১/২০২৩ইং তারিখ পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ২৩। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নাই। যদি কোন ব্যক্তি তাকে চিনতে পারেন পাঁচলাইশ মডেল থানার ০১৩২০০৫২৪৭৬ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হল।
স্থানীয়দের তথ্যমতে,অজ্ঞাত যুবককে মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য হিসাবে সন্দেহজনকভাবে সঙ্ঘবদ্ধ জনতা গণপিটুনি দিয়ে মৃত নিশ্চিত মনে করে তাকে সেখানে ফেলে যায়।তার বয়স আনুমানিক (১৮) বছর। রাতে স্থানীয় লোকজন পাঁচলাইশ থানাধীন ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন সংলগ্ন নাসিরাবাদ হাউসিং সোসাইটির প্রবেশ মুখে অজ্ঞাত যুবককে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা ৯৯৯কল দিয়ে পুলিশকে জানায়।











