মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে হালকা মোটরযানের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে খুলশী থানা কমিটির সংবর্ধনা 

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন” রেজিঃ নং ২২৬০’র কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের খুলশী থানা কমিটি।

শুক্রবার (৬ই জানুয়ারী) ২০২৩ইং তারিখ রাত ৮:৩০ ঘটিকায় চট্টগ্রাম খুলশী থানাধীন সেগুন বাগান এলাকার নিবেদন ক্লাব মাঠে  “চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন”র খুলশী থানা কমিটির উদ্যোগে শুরুতে হাফেজ শাহাদাত হোসেনের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আবু বকর সিদ্দিক। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘বিএলএফ’ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা নুরুল আবছার তৌহিদ, ‘বিএলএফ’ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও ‘বিভাগীয় শ্রম আদালত-২’র সদস্য আবু আহমেদ মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হালকা মোটরযানের সাবেক কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সম্পাদক এম.এ হাকিম,হালকা মোটরযান চালক শ্রমিক ঐক্যজোটের সাবেক সভাপতি মো.ইয়াছিন মিয়াজী।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের খুলশী থানা কমিটির সহ-সভাপতি মো.মিজানুর রহমানের সভাপতিত্বে এবং “জাতীয় সাংবাদিক সংস্থা” চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ন-সম্পাদক মো.শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া,কার্যকরী সভাপতি মো. কাজল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো.আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন তাপস, সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মো. আমির হোসেন, সিনিয়র সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহেল,সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন, অর্থ- সম্পাদক মো.নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বজলুর রহমান, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, শ্রম ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রাসেল হাওলাদার, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইমাম হোসেন মাসুদ এবং নির্বাহী সদস্য মোহাম্মদ সোহাগ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, “চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন”র সাবেক ও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, খুলশী থানা কমিটির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের হালকা মোটরযান চালক শ্রমিকগন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *