বুধবার, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিল ও সোনাইমুড়ীতে শীতবস্ত্র বিতরণ

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় শীতার্তদের মাঝে ৬ হাজার ১৪০টি কম্বল গত কয়েকদিনে বিতরণ করা হয়েছে।

এসব কম্বল উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন এতিমখানায়ও কিছু কম্বল বিতরণ করা হয়েছে। তবে দুই উপজেলায় প্রয়োজনের তুলনায় কম্বল বরাদ্দ খুবই কম বলে জানা যায়।

চাটখিল উপজেলা প্রকল্প কর্মকর্তা সুব্রত দাস জানান, চাটখিলে ২ হাজার ৯৯০টি কম্বল বরাদ্দ পেয়েছেন।

সোনাইমুড়ী উপজেলা প্রকল্প কর্মকর্তা মেসকাতুর রহমান জানান, তারা এই পর্যন্ত ৩হাজার ১৫০টি কম্বল বরাদ্দ পেয়েছেন।

দুই উপজেলার প্রকল্প কর্মকর্তারা জানান, শীতার্তদের মাঝে যে কম্বল দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আরো কম্বল বরাদ্দ দেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *