সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ 

চাটখিল প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল বাশার (৪০) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা রেদোয়ান রাফিসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

বুধবার (৩ মে) বেলা ১২ টার পরোকোট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত মনসুর আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল বাশারের সঙ্গে তার চাচাতো ভাই ফয়েজ আহমদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বাশার স্থানীয় মোশাররফ মডেল হাইস্কুল মাঠ সংলগ্ন ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় ফয়েজ আহমদের ছেলে রেদোয়ান রাফির (১৮) নেতৃত্বে একদল কিশোর লাঠি দিয়ে পিটিয়ে বাশারকে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহীদুল ইসলাম নয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ