বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার দুইটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বিএসটিআই অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল পৌরশহরের পূর্বালী হোটেলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিএসটিআই অনুমোদন না থাকায় ১০ হাজার ও মোহাম্মদীয়া সুইটস অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিএসটিআই অনুমোদন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া কে সহযোগিতা করেন কুমিল্লা জোনের বিএসটিআই ফিল্ড অফিসার শাহিদুল ইসলাম, চাটখিল থানার এসআই আলাউদ্দিন সহ সাংবাদিক, প্রশাসন নেতৃবৃন্দ ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ