মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল পৌর এলাকার সুন্দরপুর ফটিক্কা বাড়ির বাগান থেকে ঐ এলাকার পালোয়ান বাড়ির শাহাজান বাবুর্চির ছেলে মো: রনি (৩০) এর গলাকাটা কাটা লাশ (২৩ সেপ্টেম্বর) শনিবার সকালে উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। হত্যার শিকার মো: রনি পেশায় সিএনজি চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী ফটিক্কার বাড়ির বাগানে জবাই করা লাশ দেখে চাটখিল থানায় সংবাদ দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হত্যার শিকার মো: রনির বোন সানজিদা আক্তার শান্তা সাংবাদিকদের জানান শুক্রবার দুপুরে তাদের একই বাড়ির মাদক ব্যবসায়ী মো খোকন মুঠো ফোনে রনিকে হত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণ পর খোকনের বন্ধু ইসমাইল রনিকে সিএনজিতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সকালে রনির লাশ পাশের বাড়ির বাগানে পাওয়া যায়। খোকন হত্যার হুমকি কেন দিয়েছে জানতে চাইলে নিহতের বোন শান্তা জানান, খোকনের বাচ্চার সাথে রনির বাচ্চাকে নিয়ে ঝগড়া হয়। পরে খোকনের স্ত্রী খোকনকে ফোনে বিষয়টি জানালে খোকন রনিকে ফোন দিয়ে রনির রক্ত দিয়ে গোসল করবে বলে হুমকি দেয়।

চাটখিল থানার ডিউটি অফিসার আমজাদ হোসেন হোসেন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। এবং এই বিষয়ে মামলা প্রক্রিয়া চলমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *