বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাটখিলে হাতপাখা প্রতীকের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকালে চাটখিল কুটুম ঘরে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের চাটখিল উপজেলা শাখার সভাপতি মাওলানা খোরশেদ আলম তালহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জহিরুল ইসলাম।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মনির হোসেন, শরিফুল ইসলাম রিয়াদ, মুফতি শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।

কর্মশালায় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিকভাবে গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল ও সচেতন কর্মী বাহিনীই ইসলামী রাজনীতির মূল শক্তি।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ