রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনা যুবকদের প্রেম থামছেই না, এবার কনের বাড়ি পীরগঞ্জে

আবুল খায়ের, পীরগঞ্জ (রংপুর): হায়-রে প্রেম, সুদূর চীন থেকে পীরগঞ্জে আগমণ। অতঃপর ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ এবং বিয়ে। ঘটনাটি রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রথমডাঙ্গা গ্রামের।

সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যেমে প্রেমের সম্পর্ক। এ কারণেই গত ২৫ আগস্ট ২৯ বছর বয়সের চীনা যুবক ঝাওহুইয়ান পীরগঞ্জে আসেন। তার বাড়ি চীনের সিচুয়েন প্রদেশে বলে জনায় ওই যুবক। তিনি নোটারী পাবলিকের মাধ্যমে পূর্বের ঝাওহুইয়ান নাম ও ধর্ম পরিবর্তন করে আয়ান ইসলাম রাখেন।

বাংলাদেশে আসার ১৬ দিন পর ১১ সেপ্টেম্বর শুক্রবার প্রেমিকা আবিদা সুলতানার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। এর আগে তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করে নাম পরিবর্তন করেন। আবিদা সুলতানা উপজেলার মিঠিপুর ইউপির মিঠিপুর পানবাজার গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে। আবিদা পানবাজার ডিএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরিক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। আবিদার পরিবার বর্তমানে প্রথমডাঙ্গা গ্রামে নানার বাড়িতে বসবাস করছেন।

আবিদার পরিবার জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আবিদা সুলতানার সঙ্গে চীনের যুবক ঝাওহুইয়ান এর পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে চীনের সিচুয়েন প্রদেশ থেকে বাংলাদেশে এসে আবিদার সঙ্গে যোগাযোগ করে পরিবারের সাথে দেখা করেন। প্রেমিকার পরিবারে কথামত পূর্ব প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার ইসলামী শরিয়া মোতাবেক শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে প্রেমিকার নানার বাড়িতে তাদের বিয়ে পড়ানো হয়।

বিষয়টি এলাকায় প্রকাশ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চীনা জামাইকে এক নজর দেখতে উৎসুক জনতা আবিদার নানার বাড়ি শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে ভীড় জমায়।

শানেরহাট ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য রাশেদুল ইসলাম সমনু বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ছেলেটি চীন থেকে এসেছে এবং শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনিেছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ