শনিবার, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

চুনারুঘাটে বৈচিত্র্যের উৎসব: যোগ দিলেন সরকারের শীর্ষ ব্যক্তিত্বরা

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): সরকারের উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি ও দেশের বরেণ্য সম্পাদকদের উপস্থিতিতে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’।

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর এই মিলনমেলা শরতের বিকেল ও সন্ধ্যাকে এক বর্ণিল ও প্রাণবন্ত রূপ দান করেছে।

শুক্রবার উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং স্থানীয় (হবিগঞ্জ-৪) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন এবং জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ।

পাহাড়-সমতলের ঐতিহ্যবাহী সংস্কৃতির এই মেলবন্ধনে উৎসবের প্রথম দিনেই মুখর হয়ে ওঠে পুরো উৎসবস্থল। যেখানে সমতল ও পাহাড়ের নানাকণ্ঠের সুর আর নৃত্যের নান্দনিক প্রদর্শনীতে পরিবেশিত হয় গান, কবিতা, ধামাইল, ঝুমুর, সাঁওতালদের বাহা নৃত্য এবং হোজাগিরিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী লোকজ পরিবেশনা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ