সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চেয়ারে বসলেন শিবগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া) : প্রথম বারের মত চেয়ারে বসে প্রথম কর্মদিবস সফলভাবে অতিবাহিত করলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা।

বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদের কার্যালয়ে তিনি প্রথম কর্মদিবসের শুরুতে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন। এর আগে তিনি এক মেয়াদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন ।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ও পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিকসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার প্রথম কর্ম দিবসে উপজেলা পরিষদের বাহিরে বিপুল সংখ্যক উৎসুক নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখা যায়। তাঁরা নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

পরে নতুন চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রথম সভা করেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে শিবগঞ্জের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।

এদিকে একই দিনে নিজ নিজ দপ্তরে প্রথম দিনে অফিস করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা।

এর আগে গত ২৫ জুন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পাসহ অন্যান্য এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিগণ একযোগে শপথ নেন।

উল্লেখ্য, গত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ৭৭ হাজার ১০৪ ভোট, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকের প্রার্থী শাহনেওয়াজ বিপুল ৬২ হাজার ২৩০ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতি আক্তার টুম্পা কলস প্রতীকে ৪৬ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ