বুধবার, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে নারী হত্যা মামলায় ফার্মেসির মালিকের মৃত্যুদণ্ড

মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল।

প্রায় সাড়ে চার বছর আগে জগন্নাথপুর উপজেলায় সংঘটিত নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের রায়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যেভাবে ঘটে মর্মান্তিক ঘটনা

মামলার বিবরণ অনুযায়ী, নিহত শাহনাজ পারভীন জ্যোৎস্না (৩৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদিপ্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর পৌর শহরের পৌর ভবনের পেছনের একটি কলোনিতে বসবাস করতেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ওষুধ কেনার জন্য জগন্নাথপুর পৌর শহরের অভি মেডিকেল হল ফার্মেসিতে যান শাহনাজ পারভীন জ্যোৎস্না। এরপরই তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

মরদেহের ছয় টুকরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

এ হত্যাকাণ্ডের পর নিহত নারীর মরদেহ ছয় টুকরা করে গুমের চেষ্টার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড এবং মরদেহ গুমের চেষ্টার অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ