
মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: ফরিদপুর নবাগত পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেছেন, আমি জনগণের সেবা করতে এসেছি, শাসক হতে চাইনা। ফরিদপুর জেলা নিয়ে আমার তেমন অভিজ্ঞতা ছিলনা,পরে আমি জানতে পেরেছি ফরিদপুর জেলাটি অনেক বড়, এখান মানুষ খুব বিনয়ী। আমি ভাগ্যমান এই জেলায় আসতে পেরে।
সোমবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সময়ে এ কথা বলেন পুলিশ সুপার।
তিনি আরও বলেন, সরকারি যত প্রতিষ্ঠান রয়েছে জনগণের টাকায় চলে। জনগণের সঠিক সেবাটা সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীদের দেয়া উচিত।
আশারাখি আপনাদের সহযোগিতা নিয়ে জনগণকে সঠিক সেবাটা আমি সহ আমার পুলিশ সদস্যরা দিতে পারবে। তার জন্য আপনাদে সহযোগিতা একান্ত কাম্য।পাশাপাশি পুলিশের দ্বারায় জনগণ যেন কোন প্রকারের হয়রানি শিকার না হয় এ ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন।অসাধু উপায় অবলম্বনকারী কোন পুলিশ সদস্যকে বিন্দু মাত্র ছাড় প্রদান করা হবে না।জনগণের নিকট পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, মো. আসাদুজ্জামান শাকিল সহ ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।











