সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জবির কোষাধ্যক্ষ পদের দৌড়ে এগিয়ে যারা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদের মেয়াদ আগামী ২৬ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার দুই মাস বাকি থাকলেও এই পদে নিয়োগ পেতে তদবির চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য কয়েকজন অধ্যাপক। ইতোমধ্যে এ পদে নিয়োগ পেতে তোড়জোড় চালাচ্ছেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির পক্ষ থেকে বারবার বিবৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে পরবর্তী কোষাধ্যক্ষ নিয়োগের দাবিও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড. আইনুল ইসলাম ট্রেজারার পদপ্রত্যাশী। সম্প্রতি তাকে ছাত্রকল্যাণ পরিচালক পদে পুনরায় নিয়োগ দেয়া হলে সেখান থেকে পদত্যাগ করেন।

রসায়ন বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম মো. লুৎফর রহমানও ট্রেজারার পদে নিয়োগ পেতে আলোচনায় আছেন। বর্তমানে তিনি রসায়ন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

কোষাধ্যক্ষ হওয়ার দৌঁড়ে পিছিয়ে নেই শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেনও। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে রয়েছেন।

তাছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামও কোষাধ্যক্ষ পদের দৌড়ে এগিয়ে আছেন। সামনের বছর এই অধ্যাপকের চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হতে চলেছে। এর আগে অধ্যাপক শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক, সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন।

এদিকে নীলদলের একাংশের সাবেক সভাপতি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম ট্রেজারার হওয়ার পদে আলোচনায় আছেন। তিনি শিক্ষক সমিতির সাবেক সভাপতি, নীলদলের সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এই অধ্যাপক।

তালিকায় আরেক আলোচিত নাম হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার পদে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের ২৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদকে চার বছরের জন্য ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রেজারার পদে পুনরায় দায়িত্ব পেতে এই অধ্যাপকও এগিয়ে আছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ