
নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: এইচএসসি পরীক্ষায় এ বছর পাশের হারে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫২ পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, এবার জয়পুরহাট সরকারি কলেজের মোট ১ হাজার ১ শত ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪০ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ শত ১৩ জন। যা পাশের হার ৯৩.১১ শতাংশ।
এদিকে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মোট ৬ শত ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫ শত ৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ শত ৯ জন। যা পাশের হার ৮৭.৪ শতাংশ।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ দৈনিক যায়যায়কাল কে জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিকতার অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ সাফল্য অর্জন করেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, এ বছরের ন্যায় আগামীতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।











