বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে জামায়াতের গোপন বৈঠক করার সময় তিন নেতাকর্মী আটক

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর উদয়পুর ইউনিয়নের আমিরসহ তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেন, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির চেচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. আঃ সোবাহান (৬১), জামায়াতে ইসলামীর সদস্য মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো মোঃ সোবাহান (৪৫), জামায়াতে ইসলামীর সদস্য থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৭১)।

পুলিশ জানায়, শনিবার দুপুরে কালাই উপজেলায় মোলামগাড়ীহাট বাজার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সরকার বিরোধী কর্মকান্ড ও নাশকতার পরিকল্পনা করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আরও কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন আটককের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ