রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্সের ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

মোঃ সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় এবং জয়পুরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে থেকে ১৬ মে ২০২৬ পর্যন্ত জয়পুরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কোর্সে জেলার বিভিন্ন উপজেলার মোট ৮২ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

কোর্সের অংশ হিসেবে শনিবার রাত ৯টায় মনোজ্ঞ ক্যাম্প ফায়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা স্কাউটসের সম্পাদক মো. মাহমুদুল হাসান মুন্না। স্বাগত বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আবুল কাশেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা স্কাউটসের কমিশনার জেসমিন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স শিক্ষার্থীদের যোগ্যতা ও কৃতিত্বের স্বীকৃতি দেয়। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা বিপি তার ‘স্কাউটিং ফর বয়েজ’ গ্রন্থে ব্যাজ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেছেন। এ পদ্ধতি শিশু-কিশোরদের দক্ষতা, চরিত্র গঠন ও নাগরিকত্ববোধ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “স্কাউট আন্দোলন তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, যা একটি উন্নত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা রোভারের কমিশনার মাহবুব মোরশেদুল আলম লেবু, জয়পুরহাট সরকারি কলেজের প্রভাষক আশরাফ আলী, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, জয়পুরহাট জেলা রোভারের যুগ্ম সম্পাদক মো. সালেহুর রহমান সজীব, স্কাউট লিডার হাবিব আক্তার ও কাব স্কাউট লিডার পলাশ চন্দ্র প্রামাণিক।

এছাড়াও প্রশিক্ষক মিজানুর রহমান, সাইদুজ্জামান জীম, বিলাস কুমার কুন্ডু, রবিউল ইসলাম, মেসবাহুল,আল মোমিন,নাইমুর রহমান, সহ বিভিন্ন উপজেলা স্কাউট লিডার, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান,মেহেদী হাসান,মোঃ আব্দুল্লাহ ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *