রবিবার, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুুরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মুরগীবাহী পিকআপ -মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলার ফটিয়াসরকার পাড়ার আঃ করিমের ছেলে। তিনি দিনাজপুরের হিলির একটি জুট মিলের স্টোর কিপার হিসেবে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে জয়পুুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, সাইফুল ইসলাম একজনকে সাথে মোটরসাইকেলে করে হিলি থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। পথে গতন শহর মোড়ে মুরগীবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল। অপর আরেকজনকে আহত অবস্থায় আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ