বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় প্রধান শিক্ষক রমানাথ রায়ের বিদায় সংবর্ধনা

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রধান শিক্ষক রমানাথ রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের খামার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক।

এসময় বিদায়ী বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার রমানাথ রায়।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, প্রধান শিক্ষক প্রসন্ন কুমার রায়, প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম লাবলু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা লিপি রানী রায়। বিদায়ী বক্তব্যে রমানাথ রায় কান্নাভেজা কণ্ঠে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছে দোয়া চান। সেইসাথে সুনামের সাথে স্কুল পরিচালনা করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। কৈমারী ক্লাস্টারের আয়োজনে বিদায় অনুষ্ঠানে শিক্ষা অফিসার, উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *