সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

যায়যায় কাল প্রতিবেদক : দায়িত্ব নেওয়ার ১৭ দিনের মাথায় দ্বিতীয়বারের মত জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হবে বলে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৮ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

তিন বাহিনীর প্রধান,বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

৯ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। সেদিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনূস।

তিনি সেদিন বলেন, অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট তার সরকার, দেশের সবার সরকার। এখানে সবার আকাঙ্ক্ষা পূরণের অধিকার থাকবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দুরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে।

দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহ না যেতেই দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে নজিরবিহীন বন্যার ধাক্কা সামলাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। তাছাড়া আনসারসহ বিভিন্ন পক্ষ প্রায় প্রতিদিনই নানা দাবি নিয়ে রাস্তায় বিক্ষোভ করছে, সেসবও সরকারকে সামলাতে হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ