শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জাহাঙ্গীর সভাপতি ও রফিকুল সাধারণ সম্পাদক নির্বাচিত

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (১৪ নভেম্বর) পৌর এলাকার মোটর শ্রমিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৮টা হইতে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রাপ্ত ফলাফলে এই নির্বাচনে এতে সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।

৩ হাজার ৯’শত ১ ভোটারের মধ্যে ৩ হাজার ২’শত ২৫টি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের প্রাপ্ত ভোটের সম্পাদকমণ্ডলীরা হলেন, সহ-সভাপতি ইকবাল হোসেন, আব্দুল ওয়াদুদ মোল্লা, গোলাম মর্তুজা শিপলু। সহ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, রাশেদ আহমদ মিলন। সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম। কোষাধক্ষ শাহজান আলী। দপ্তর সম্পাদক এম এ হেলাল উদ্দিন। সড়ক সম্পাদক এস এ জাহাঙ্গীর তুহিন, আহসানুর রাহাদ দেওয়ান, প্রচার সম্পাদক আজহার আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ। সমাজকল্যাণ সম্পাদক পারভেজ হোসেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন শেখ নুর আলম তাজিম, সাব্বির হোসেন সাজু, আশরাফ আলী, নাসিম, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ লাড্ডু প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *