শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে টাপেন্টাডল ও ট্রাডলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবার বিকল্প মাদক ৫০ (পঞ্চাশ) পিস টাপেন্টাডল ও ট্রাডলসহ মো.ইয়াছিন হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে ডিবি-পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনের দিক-নির্দেশনায় সদর উপজেলার চকবরকত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন-সদর উপজেলার চকবরকত ইউনিয়নের দোগড় এলাকার মো. মুকুল হোসেনের ছেলে মো. ইয়াছিন হোসেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুুলিশ কার্যালয় সূত্রে জানা যায়,পুলিশ সুপার নূরে আলম এর কঠোর নির্দেশে জেলা জুড়ে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে শনিবার গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের দোগড় গ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের এসআই (নিঃ) মো.মিজানুর রহমান, এ.এসআই মো.ইসমাইল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের বিকল্প মাদক ৫০ (পঞ্চাশ) পিস টাপেন্টাডল ও ট্রাডলসহ মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন হোসেন কে হাতেনাতে আটক করা হয়।

আটককের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট জেলা টি ভারত সীমান্তবর্তী জেলা হওয়াই বিভিন্ন রুপে মাদক ব্যবসায়ীরা তাদের মাদক ব্যবসা চালিয়ে গেলেও জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশে ডিবিপুলিশ প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। ওসি আরও জানান,মাদক ব্যবসায়ী ইয়াছিন’কে আটকের পর তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।পাশাপাশি মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলা জুড়ে ডিবিপুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও ওসি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ