শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুুরহাটে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

পাঁচবিবি শিক্ষার্থী সমিতির বিজ্ঞান মেলা উদযাপন কমিটির আয়োজনে শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি মো.রেজাউল হাসানের সভাপতিত্বে,এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু-এমপি।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বিজ্ঞান উদযাপন কমিটির আহবায়ক ডক্টর আজমল হোসেন মন্ডল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট কলাম লেখক আমিনুল হক বাবুল, জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

আলোচনা সভার আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেঁটে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

পরে অতিথি বৃন্দ বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। মেলায় উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ