বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৭ জন

যায়যায়কাল প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) করেছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই সাত ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক করার কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের নতুন অতিরিক্ত আইজিপিরা হলেন পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব (পলাশ), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. আলী হোসেন ফকির, এপিবিএনের ডিআইজি মো. মোস্তফা কামাল ও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি জি এম আজিজুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব আনুষ্ঠানিকতা পালন শেষে সাতটি সুপার নিউমারারি পদের বিপরীতে তাদের পদোন্নতি দেওয়া হলো।

পদগুলোয় কর্মরত পদধারী ব্যক্তিদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে এই সাত পদের মেয়াদ হবে এক বছর।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ