রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিমলায় বন্যা দুর্গতদের মাঝে ছাত্রদলের খাদ্য বিতরণ

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী): নীলফামারীর ডিমলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর নির্দেশেনায় শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খগা খড়িবাড়ী ও টেপা খড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শতাধিক পানিবন্দি নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিতে চিড়া, মুড়ি, গুড় শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি বিতরণ করেন তারা।

বিতরনীতে উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক লিমন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ ও এলাকারসুধীজন উপস্থিত ছিলেন।

ডিমলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন সে ধারাবাহিকতায় ছাত্রদলের নেতাকর্মীরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। মানুষের কষ্ট লাগব হওয়ার মতো নয়। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখনো অনেক মানুষ আছেন, যারা পানিবন্দি, গত ১-২ দিন খাবার পাচ্ছেন না।

তারা আরও বলেন, বন্যার পানি কমে যাওয়ার পরও মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের পাশে থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ