বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন, সম্পাদক সৈকত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত। আজ মঙ্গলবার রাতে গণভবন থেকে বের হয়ে সভাপতির পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দিয়েছেন তিনি।

এ ছাড়া নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান দায়িত্ব পেয়েছেন। সাদ্দাম ও ইনান দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সজল কুন্ডু।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ