বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণদের ভালো কাজে আগ্রহী হতে হবে: অধ্যক্ষ প্রদীপ কুমার দাস

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এই লক্ষ্যকে সামনে রেখে ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যে সুনামগঞ্জের দিরাইয়ে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে দিরাই ইয়থ পিস অ্যাম্বাসেডর গ্রুপ।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা রায়হান মিয়া। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।

সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট এর পরিচালনা কমিটির সভাপতি সিরাজ উদ দৌলার সভাপতিত্বে ও ওয়াইপিএজির যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাস এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, বিশেষ অতিথি, বিশেষ অতিথি সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ কামনাশীষ রায়, দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর, ওয়েভ এর সদস্য ফরিদা বেগম, পিএফজি সদস্য লিপি বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতা ভিন্ন হলেও তাদের মৌলিক আশা-আকাঙ্ক্ষা একই। যুবসমাজ মর্যাদা, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং একটি টেকসই ভবিষ্যৎ প্রত্যাশা করে। দারিদ্র্য, বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তিনি তরুণরা ভাল কাজের াংশদিার হওয়ার জন্য ধন্যভাদ জানান এবং তা অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। স্থানীয় ও দেশীয় প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যেই আন্তর্জাতিক যুব দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইয়ুথ পিস অ্যাম্বাসেডররা বলেন, দিরাইয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ কাজ করে যাচ্ছে। সংঘাত নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রেজাউল করিম, ইন্সট্রাক্টর (ইলেক্ট্রিকেল), সুমন চন্দ্র দাস, ইন্সট্রাক্টর (সিভিল), সুকেশ বৈষঞনব, ইন্সট্রাক্টর (কম্পিউটার), আহসান হাবিব, জুনিয়র ইন্সট্রাক্টর (সিভিল), অলক আচার্য্য, বি এস সি (জুনিয়র ইন্সট্রাক্টর, কম্পিউটার) পূজন রায়, জুনিয়র ইন্সট্রাক্টর, সাম্মি আক্তার, জুনিয়র ইন্সট্রাক্টর (সিভিল), চাঁদনী বেগম, জুনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার), শুভ কুমার দাস, জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেক্ট্রিক্যাল), পিংকি দাস, জুনিয়র ইন্সট্রাক্টর (সিভিল), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর আশরাফ উদ্দিন, হাবিবুর রহমান, ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, দূরপতি, তাকমিনা প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ