শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তালা থেকে জেলে ও ব্যবসায়ীদের দুবলার চরে যাত্রা

oplus_0

বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): সুন্দরবনের বুকে বঙ্গোপসাগরে তীরে দুবলার চর এখন জেগে উঠেছে এক অপরূপ দৃশ্য।

তালায় কপোতাক্ষ নদের প্রতিটির ঘাটে সারি সারি ট্রলার, কার্গো রোদে ঝলমল,আর কর্মব্যস্ত হাজারো জেলেও ব্যবসায়ী—সবাই প্রস্তুত শুটকি মৌসুমের অপেক্ষায়।

শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে চার মাসব্যাপী শুটকি মৌসুম। ভোরের আলো ফোটার আগেই সমুদ্রে নামবেন উপকূলের জেলে ও ব্যাবসায়ীরা।

তালা উপজেলা সদর, জেঠুয়া মালোপাড়া, শ্রীমন্ত কাটি পুরাতন ঘাট, বালিয়া ঘাট, ইসলাম কাটি ঘাট, গোনালী ঘাট, মাগুরা, সহ উপজেলাল প্রায় ১৫ টি খেয়াঘাট থেকে কয়েক হাজার জেলে ও ব্যবসায়ীরা চলেছেন মোংলা বন্দরে। ওখানে সরকারিভাবে নিবন্ধন অথবা ছাড়পত্র নেওয়ার লক্ষ্য একটাই—বঙ্গোপসাগরের ঢেউ পেরিয়ে মাছ ধরার যাত্রা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, আগামী ২৬ অক্টোবর থেকে দুবলার চরে শুটকি মৌসুম শুরু হয়ে চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় জেলেরা আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়ীয়া ও শেলার চরে অবস্থান করবেন। দুবলার চরে শুরু শুঁটকি মৌসুমে সাগরে নামছেন ১০ হাজার জেলে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ