বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তালায় আওয়ামী ফ্যাসিবাদের পতন উদযাপন

বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): সারাদেশের ন্যায় সাতক্ষীরা তালা উপজেলায় বিএনপির উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষবর্তী বিজয় র‍্যালি হয়েছে৷

মঙ্গলবার বিকালে তালা বি দে হাই স্কুল মাঠ হতে তালা উপজেলা বিএনপির আয়োজনে একটি বিশাল বিজয় র‍্যালি বের হয়ে তালা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তালা উপজেলা সাবেক বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়ের সভাপতিত্ব বক্তব্য রাখেন প্রধান অতিথি সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। সাবেক তালা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ ও তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্হিত সাবেক তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক তালা উপজেলা যুবদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, তালা জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু‌, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম বিশ্বাস, তালা সারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, যুব নেতা সৈয়দ আজম, আহাম্মদ আলী, মোঃ মারুফুল হক মুকুল, হাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় ৫ জুলাই গণঅভ্যুথ্যনে আগে পরে যারা জীবন দিয়েছে তাদের রুয়ের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং সঠিক সময়ে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি করেন, যাতে করে সাধারণ মানুষ তাদের মূল্যবান ভোট পছন্দ মতো প্রার্থীকে দিতে পারে ও সরকার গঠন করে আওয়ামী ফ্যাসিবাদের বিচার করতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ