
থানচি(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানে থানচিতে তুমা তুঙ্গী হয়ে লেইক্রী নির্মাণধীনে সড়কে মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী জিপের সংঘর্ষ হলে ৭ জন আহত হয়েছে।
এই ঘটনায় গুরুতর আহত ৩ জনকে জেলা সদরে হাসপাতালে রেফার করা হয় বলে জানিয়েছেন ডা: মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান।
স্বাস্থ্য কমপ্লেক্স’ র চিকিৎসক আরএমও ডা: মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান আরো বলেন, আহত ৭ জনের মধ্যে ৪ জনের সামান্য আঘাত হওয়ায় প্রাথমিক চিকিৎসার প্রদানে পর তারা বাড়িতে ফিরে গেছেন। অপর তিনজনকে সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে দিকে থানচির লেইক্রী সড়কের সাড়ে ৫ কিলোমিটার থাওয়াই ম্রো কারবারী পাড়া নামক স্থানে দুই যানবহনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন বোডিং পাড়া নিবাসী ক্রিখেন ম্রো (৪৮), নিয়াসিং পাড়া নিবাসী লাংরাও ম্রো (৩৬), ওয়াক পাড়া নিবাসী রেংওয়াং ম্রো (২৫), সুসম পাড়া নিবাসী লংকু মারো (৩০), নেহাই ম্রো (১৪), বাসিরাং পাড়া নিবাসী বিল্লাস ত্রিপুরা (২০), ওয়াক পাড়া নিবাসী মেনওয়াই ম্রো (২৪)।
সূত্রে জানা যায়, থানচি সদর ইউনিয়নের বোল্ডিং পাড়া হতে ১০-১১ জন যাত্রী নিয়ে থানচি বাজারে উদ্দেশে আসেন একটি চাঁন্দের গাড়ি। থানচি বাজার থেকে মালামাল নিয়ে ঠিকাদার সুজন দাশের একটি ট্রাক সড়কের ১০ কিলোমিটার পর্যন্ত গেলে থানচি লিটক্রে সড়কের সাড়ে ৫ কিলোমিটার থাওয়াই ম্রো কারবারী পাড়া নামক স্থানে পৌছলে দুই যানবহনের সংঘর্ষ হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেননি এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।











