বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দাউদকান্দি পৌরসভার ৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা

সুমনা আক্তার, দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত ৩৫ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। এবার বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা।

উদ্ধৃত দেখানো হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯শত ৬৯ টাকা। বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯শত ৫৯টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। মোট উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৪কোটি ৭ লাখ ৩২হাজার ৬শত ৩৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২লাখ টাকা।

মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দি পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন এখন দৃশ্যমান। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আগামী ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।

বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাব রক্ষক মো. শাহাদাত হোসেন, প্যানেল মেয়র এনামুল হক সরকার, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরুন্নাহার খন্দকার, কাউন্সিলর আব্দুল হক মীর, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাহউদ্দিন, কাউন্সিলর সাকিব আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *